সুরা রহমান এর প্রথম চার আয়াত পর্যবেক্ষনে চমৎকার উপলব্ধিঃ
خلق الانسان علمه البيان মানব সৃষ্টি আল্লাহ তাআলার একটি বড়-অবদান। স্বভাবিক ক্রম অনুসারে এটাই সর্বাগ্রে। কুরআন শিক্ষা দেওয়ার অবদানটি মানব সৃষ্টির পরেই হতে পারে। কিন্তু কুরআন পাকে এই অবদান অগ্রে এবং মানব সৃষ্টির কথা পরে উল্লেখ করেছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, মানব সৃষ্টির আসল লক্ষ্যই হচ্ছে কুরআন শিক্ষা এবং কুরআন নির্দেশিত পথে চলা। অন্য এক আয়াতে বলা হয়েছেঃ
وما خلقت الجن والانس الا ليعبدون
অর্থাৎ, জিন ও মানবকে শুধু আমার ইবাদাত করার জন্যে সৃষ্টি করেছি। বলাবহুল্য, খোদায়ী শিক্ষা ব্যাতীত ইবাদাত হতে পারে না। কুরআন এই শিক্ষার উপায়। অতএব, এ দিক দিয়ে কুরআন শিক্ষা মানব সৃষ্টির অগ্রে স্থান লাভ করেছে।
তাপসীর মাআরেফুল কোরান- পৃষ্ঠাঃ ১৩১৬
0 Comments